বিশাল সম্পত্তির উত্তরাধিকারীদের তালিকায় রতন টাটার কাছের মানুষজন এবং কর্মীরা জায়গা পেয়েছেন। সম্প্রতি তার ১০ হাজার কোটি টাকার উইলে পরিবারের পাশাপাশি তার ম্যানেজার ও ‘বন্ধু’ শান্তনু নাইডুও স্থান পেয়েছেন।
গোয়ায় চলচ্চিত্র উৎসবে বাংলার কোন ৩টি ছবি রয়েছে জানুন
কে কত ভাগ পাবে ?
রতন টাটার দুই সৎ বোন শিরীন ও ডিয়ানা জিজিভয় সম্পত্তির বড় অংশ পেতে চলেছেন। উইলে উল্লেখ আছে, টাটার ব্যক্তিগত কর্মীরা যেমন রাঁধুনি রাজন শ’ এবং বাটলার সুব্বাইয়া বিভিন্ন সুবিধা পেতে যাচ্ছেন। রাজন শ’-এর ওপরই রতন টাটার প্রিয় পোষ্য টিটোর দেখভালের দায়িত্ব বর্তেছে।শান্তনু নাইডুর জন্য রতন টাটা বিশেষ ব্যবস্থা রেখেছেন। তার সংস্থা ‘গুডফেলো’-তে টাটার অংশীদারিত্ব ছেড়ে দেওয়ার পাশাপাশি শান্তনুর শিক্ষার জন্য নেওয়া ঋণও মুকুব করে গিয়েছেন তিনি। দীর্ঘ সময় ধরে রতন টাটার ছায়াসঙ্গী হিসেবে কাজ করে আসা শান্তনুর জন্য এই উইল বিশেষ তাৎপর্যপূর্ণ।
৫ বছরে আসছে ৫০টি নতুন বিমানবন্দর বড় পদক্ষেপ গ্রহণে কেন্দ্রীয় সরকার
এই বিপুল সম্পত্তির উইল প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে কৌতূহল বাড়ছে। টাটার উদারতা এবং বিশ্বস্ত কর্মীদের প্রতি তার ভালবাসার এই উদাহরণ বহু মানুষকে অনুপ্রাণিত করছে।
https://youtu.be/ugGGu-0zTIQ?si=8OnBX4zXQDxlMuDE








