ভবানীপুরে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

ভবানীপুরে অগ্নিকাণ্ড

Share:

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর : ভবানীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিজলি সিনেমার পাশের এক বসতিতে আগুন লাগে। ঝুপড়ি থেকে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ড. এপিজে আবদুল কালামের সাতটি টিপস, যা মেনে চললে জীবনে সাফল্য অবশ্যম্ভাবী

ক্রমাগত অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে

স্থানীয়দের দাবি প্রথমে একটি ঝুপড়ি থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনলেও ঝুপড়িটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।কিছুদিন আগেই ১২ নভেম্বর ইএম বাইপাসের ধারে কালিকাপুরের এক বসতিতে ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় চারটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন আরও ছড়িয়ে পড়েছিল। সেখানেও হতাহতের ঘটনা না ঘটলেও শহরে ক্রমাগত অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।

বাড়ির ছাদে গুলি চালিয়ে যুবকের আত্মহত্যা, শ্রীরামপুরে চাঞ্চল্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই ধরণের দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বারবার শহরের বিভিন্ন অংশে আগুন লাগার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ভবানীপুরের এই অগ্নিকাণ্ড আবারও সেই উদ্বেগকে বাড়িয়ে তুলল।

https://www.youtube.com/live/SdrrbnXtnDs?si=AWrNABAMzf6eiL9q