শিল্পা শেট্টির বিরুদ্ধে ‘ভাঙ্গি’ শব্দ ব্যবহার করার অভিযোগঃ ১১ বছর পর রাজস্থান হাইকোর্টের রায়

শিল্পা শেট্টির বিরুদ্ধে 'ভাঙ্গি' শব্দ ব্যবহার করার অভিযোগ

Share:

ব্যুরো নিউজ,২৩ নভেম্বর:২০১৩ সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করার কারণে অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল। অভিযোগ উঠেছিল, এই শব্দটি বাল্মিকী সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। সেই সময় শিল্পার বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছিল। তবে ১১ বছর পর, ২০২৩ সালে রাজস্থান হাইকোর্ট ওই FIR বাতিল করে দিয়েছে।

চন্দ্রবাবুর স্পষ্ট বার্তাঃ মার্কিন আদালতের ‘চার্জশিট রিপোর্ট’ খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে

মিথ্যা প্রমাণিত

জানা গেছে, ২০১৩ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে সালমান খান এবং শিল্পা শেট্টির কথোপকথনের মধ্যে শিল্পা ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করেছিলেন, যা বাল্মিকী সম্প্রদায়ের মানুষের প্রতি অপমানজনক বলে মনে করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালে চুরুর কোতোয়ালি থানায় FIR দায়ের করা হয়।শিল্পার আইনজীবী প্রশান্ত পাটেল আদালতে বলেন, ‘২০১৩ সালে যে মন্তব্যটি করা হয়েছিল, তার ভিত্তিতে ২০১৭ সালে অভিযোগ দায়ের করা হয়, যা ছিল অত্যন্ত অযৌক্তিক।’ তিনি আরও জানান, ২০১৩ সালে যে আইন ছিল, তার অধীনে ২০১৭ সালে অভিযোগ দায়ের করা সম্ভব নয়। আদালত এই যুক্তি মেনে নিয়ে, শিল্পার বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ বাতিল করে দেয়।

কবে হবে অষ্টম বেতন কমিশন? জানুয়ারি থেকে বাড়তে পারে মহার্ঘ ভাতা!

এফআইআর বাতিলের পর, শিল্পা শেট্টি ও তার আইনজীবীরা আনন্দ প্রকাশ করেছেন এবং এই দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটেছে বলে জানিয়েছেন। এই ঘটনা শিল্পার জন্য একটি গুরুত্বপূর্ণ জয়, কারণ দীর্ঘদিন পর তার বিরুদ্ধে আনা অভিযোগ এখন মিথ্যা প্রমাণিত হয়েছে।

https://www.youtube.com/live/02xCexdmDUU?si=VzEecn8poZQ-j_nM