ব্যুরো নিউজ,৯ ডিসেম্বর:সোমবার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ও পূর্ব মেদিনীপুরে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু এলাকায় বরফ পড়তে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে আবহাওয়া শুষ্ক থাকবে।
আবাস প্রকল্পে উপভোক্তাদের জন্য ইউনিক আইডি চালু করার নির্দেশ রাজ্য সরকারের
কলকাতার আবহাওয়া

সোমবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ২৬°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬°C থাকতে পারে।হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো হয়ে যাবে। দার্জিলিঙের কিছু অংশে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া শুকনো থাকবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত পুরো রাজ্যে বৃষ্টি হবে না।
আলু পাচারের বিরুদ্ধে পুলিশের কড়া নজরদারি
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার সকালে উত্তরবঙ্গের সব জেলায় কুয়াশা পড়তে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূমে কুয়াশা দেখা যাবে। আগামী তিনদিনে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। দক্ষিণবঙ্গে পরবর্তী দু’দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়লেও পরে তা ৩-৪ ডিগ্রি কমতে পারে।
https://youtu.be/Vfny_VwkuhQ?si=Ora0OWoXAilRTBHD







