প্রেম থেকে প্রতারণাঃ ‘ভার্চুয়াল’ প্রেমিকাকে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার যুবক

ভার্চুয়াল' প্রেমিকাকে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার যুবক

Share:

ব্যুরো নিউজ,৯ ডিসেম্বর:পঞ্জাবের জলন্ধরের ২৪ বছরের যুবক দীপক, দুবাইয়ে শ্রমিকের কাজ করেন। সম্প্রতি দেশে ফিরে প্রেমিকা মনপ্রীত কউরের সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বাস্তবে যা ঘটল তা যেন সিনেমার থেকেও বেশি নাটকীয়। তিন বছরের ভার্চুয়াল প্রেমের পরে যখন বিয়ের দিন এল দীপক এবং তার বরযাত্রীর দল প্রতারণার শিকার হলেন।

হাসপাতালে ভর্তি সুভাষ ঘাইঃ সুস্থতার বার্তা দিলেন ভক্তদের

বরযাত্রার জমকালো আয়োজন 


দীপক ও মনপ্রীতের প্রেম শুরু হয় ইনস্টাগ্রামে। তিন বছর ধরে চলা সম্পর্ক কখনও বাস্তবে দেখা হওয়ার পর্যায়ে পৌঁছায়নি। তবুও দীপক মনপ্রীতের সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। মনপ্রীতের পরিবারকেও বিশ্বাস করেছিলেন দীপক। এমনকি মোবাইল ফোনে মনপ্রীতের বাবা-মায়ের সঙ্গেও দীপকের পরিবারের কথা হয়। বিয়ের দিন হিসেবে ঠিক হয় ৬ ডিসেম্বর ২০২৪।দীপক ১৫০ জন বরযাত্রী এবং ফুল দিয়ে সাজানো গাড়ি নিয়ে মোগা শহরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গন্তব্য ছিল মোগার ‘রোজ গার্ডেন প্যালেস’। কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় এমন কোনও স্থানই মোগায় নেই।

সিরিয়ায় বিদ্রোহীদের জয়ঃ বাশার আল আসাদের পতন ও ভারতীয়দের নিরাপত্তা

 মোগায় পৌঁছে দীপক প্রথমে মনপ্রীতের সঙ্গে ফোনে যোগাযোগ করে। মনপ্রীত জানান তার আত্মীয়রা এসে বরযাত্রীদের বিবাহবাসরে নিয়ে যাবে। কিন্তু অপেক্ষার পর অপেক্ষা করেও কেউ আসে না। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পর মনপ্রীতের ফোন বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে দীপক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।স্থানীয় থানায় গিয়ে দীপক মনপ্রীত ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি জানান মনপ্রীত নিজেকে পেশায় একজন আইনজীবী বলে দাবি করেছিলেন এবং ফিরোজপুরে তার ভালো পসার রয়েছে। দীপক জানান বিয়ের আয়োজনের জন্য মনপ্রীতকে তিনি অনলাইনে ৫০,০০০ টাকা পাঠিয়েছিলেন।

https://youtu.be/Vfny_VwkuhQ?si=Ora0OWoXAilRTBHD