ভারতীয়দের আমেরিকা থেকে তাড়ানোর ঘটনা বৃদ্ধি পাচ্ছে কেন?

ভারতীয়দের আমেরিকা থেকে তাড়ানোর ঘটনা বৃদ্ধি পাচ্ছে কেন?

Share:

ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর:আমেরিকার অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) বিভাগের ২০২৪ সালের একটি রিপোর্টে উঠে এসেছে, চলতি বছর প্রতি ৬ ঘণ্টায় অন্তত একজন ভারতীয়কে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ১৯ ডিসেম্বর প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২০২৪ সালে ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে ৫৯,০১১ জন বিদেশিকে ফেরত পাঠানো হয়েছিল, যার মধ্যে ভারতীয় ছিলেন মাত্র ২৯২ জন। তবে ২০২৪ সালে ফেরত পাঠানো ২,৭১,৪৮৪ জনের মধ্যে ১,৫২৯ জন ভারতীয়।

মুখ্যমন্ত্রী হবার প্রস্তাব ফিরিয়ে নিজের পথেই হাঁটছেন সোনু সুদ, কি জানিয়েছেন পড়ুন

গুরুত্বপূর্ণ কারণ


ভারতের একটি উচ্চপদস্থ সরকারি আধিকারিকের মতে, ভারতীয়দের আমেরিকা থেকে ফেরত পাঠানোর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হল আমেরিকার অভিবাসন নীতির পরিবর্তন, আইনশৃঙ্খলা রক্ষার বিষয় এবং ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভূমিকা। এছাড়া, বেআইনিভাবে সীমান্ত পার হয়ে আমেরিকায় প্রবেশের ঘটনা বাড়ায়, তাঁদের দেশে ফেরত পাঠানোর সংখ্যা বেড়ে যাচ্ছে।২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত, যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, ওই দুই বছরে মোট ৩,৯২৮ জন ভারতীয়কে বেআইনিভাবে আমেরিকায় ঢোকার কারণে ভারতে ফেরত পাঠানো হয়েছিল। বর্তমানে, ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, জো বাইডেনের আমলে ৩,৪৬৭ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।

মনমোহন সিংহের প্রয়াণে সাত দিনের জাতীয় শোক ঘোষণা, কংগ্রেসের কর্মসূচি বাতিল

এদিকে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনরায় জয়ী হলে, তিনি ফের একবার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে মার্কিন প্রশাসন ভারতীয় বংশোদ্ভূত ১৭,৯৪০ জন অনুপ্রবেশকারীর তালিকা তৈরি করেছে। ট্রাম্প ক্ষমতায় ফিরলে, তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

https://youtu.be/Ks9u-Pos7PM?si=JeO_dIZSbU_r2JtS