কাশী বিশ্বনাথের আদলে সেজে উঠবে তারকেশ্বর, পশ্চিমবঙ্গ দিবসে মোদির আগমনের সম্ভাবনা

হুগলির তারকেশ্বর মন্দির কাশী বিশ্বনাথের আদলে সেজে উঠবে। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে প্রধানমন্ত্রী মোদির আগমনের সম্ভাবনা। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগ।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ হুগলির বিখ্যাত শৈবতীর্থ তারকেশ্বর মন্দির এবার কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে সেজে উঠতে চলেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই উন্নয়ন প্রকল্প রূপায়িত হবে। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারকেশ্বর পরিদর্শনে আসতে পারেন বলে জানা গিয়েছে। সেদিনই এই সৌন্দর্যায়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজও এই উন্নয়নের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

তিনি জানিয়েছেন, মন্দির উন্নয়নের জন্য সরকার যা করবে, তাতে তাঁরা পূর্ণ সহযোগিতা করবেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে ধনেখালিতে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারকেশ্বরকে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের মতো সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মন্দির চত্বরকে নতুন রূপে সাজানোর বিষয়ে ইঙ্গিত দেন।

মন্দিরের পুরোহিত মণ্ডলীর এক কর্তা প্রদ্যুৎ চট্টোপাধ্যায়ও এই উন্নয়নমূলক কাজে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই প্রকল্প রূপায়িত হলে তারকেশ্বর একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে আরও পরিচিতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।