বইয়ের রয়্যালটি না পাওয়ার অভিযোগ মমতার, উড়িয়ে দিলেন প্রকাশক

বইয়ের রয়্যালটি না পাওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি উড়িয়ে দিয়ে প্রকাশকরা জানালেন, নির্দিষ্ট নিয়ম মেনেই টাকা দেওয়া হয়, কোনও সমস্যা নেই।

Share:

ব্যুরো নিউজ, ৪ আগস্ট ২০২৬ঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের রয়্যালটি না পাওয়া সংক্রান্ত অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্প্রতি দাবি করেছেন, তাঁর লেখা বই বিক্রির রয়্যালটির টাকা তিনি এখনও পাননি। মমতা বরাবরই বলে এসেছেন যে, তাঁর ব্যক্তিগত খরচের অন্যতম ভরসা এই রয়্যালটির অর্থ। তিনি আরও অভিযোগ করেছেন যে, তিনি কোনও পেনশন বা মাইনে নেন না, এবং এই টাকা না পাওয়ার পেছনে বিজেপির ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। এই অভিযোগ সামনে আসতেই দ্রুত প্রতিক্রিয়া দিয়েছেন দে’জ পাবলিশিং-এর কর্ণধার সুধাংশুশেখর দে।

তিনি স্পষ্ট জানিয়েছেন যে, রয়্যালটির অর্থ দেওয়া নিয়ে কোনও জটিলতা বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। সুধাংশুশেখর দে-র কথায়, প্রতি বছর একটি নির্দিষ্ট সময়েই রয়্যালটির টাকা পাঠানো হয় এবং এবারও সেই নিয়ম মেনেই অর্থ পাঠানো হবে। তিনি আরও বলেন, কোনও রাজনৈতিক চাপে টাকা দেওয়া হচ্ছে না, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বি বুকস-এর প্রকাশক এষা চট্টোপাধ্যায়ও একই কথা বলেছেন। প্রকাশকদের এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, রয়্যালটি আটকে যাওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি।

বরং এটি নিয়মিত আর্থিক প্রক্রিয়ার অংশ বলেই তাঁরা দাবি করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সংখ্যা দেড়শোরও বেশি। ক্ষমতায় থাকাকালীন প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাঁর নতুন নতুন বই প্রকাশিত হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এবং প্রকাশকের ব্যাখ্যার মধ্যে অবস্থানগত পার্থক্য থেকেই যাচ্ছে।