কেরলের ব্রেন ডেড জওয়ানের অঙ্গদানে বাঁচল ৭টি প্রাণ, কুর্নিশ মুখ্যমন্ত্রীর

কেরলের জওয়ান রাহুল রাজীবের অঙ্গদানে বাঁচল ৭টি প্রাণ। ব্রেন ডেড হওয়ার পর তাঁর পরিবার এই মহৎ সিদ্ধান্ত নেয়। মুখ্যমন্ত্রী ভি ডি সাথিসান এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

Share:

ব্যুরো নিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৫৬ : জীবদ্দশায় দেশের সেবা, আর মৃত্যুর পরও সাতটি জীবন বাঁচিয়ে গেলেন কেরলের এক জওয়ান। তিরিশ বছর বয়সী রাহুল রাজীব নামের ওই সৈনিক ‘ব্রেন ডেড’ ঘোষিত হওয়ার পর তাঁর অঙ্গদান করা হয়। এর ফলে দুটি কিডনি, লিভার, হার্ট ভালভ, চামড়া এবং কর্নিয়া মিলিয়ে মোট সাতটি অঙ্গ সাতজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, কর্মজীবনেই রাহুল দেহদানের অঙ্গীকার করেছিলেন। তাঁর পরিবার সেই অঙ্গীকারকে সম্মান জানিয়ে অঙ্গদানের সিদ্ধান্ত নেয়।

তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে রাহুলকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করার পর কেরল স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন (K-SOTTO) এই প্রক্রিয়ায় সাহায্য করতে এগিয়ে আসে। তাদের উদ্যোগেই তিরুবনন্তপুরম-সহ অন্যান্য শহরের বিভিন্ন হাসপাতালে ‘গ্রিন করিডর’ তৈরি করে রাহুলের দান করা অঙ্গগুলি দ্রুত পৌঁছে দেওয়া হয়।

রাহুলের এই মহৎ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সাথিসান। তিনি এক্স পোস্টে রাহুলের আত্মত্যাগকে কুর্নিশ জানানোর পাশাপাশি কেরল পুলিশের অবদানের কথাও উল্লেখ করেছেন। একজন সৈনিক হিসেবে দেশের প্রতি তাঁর কর্তব্যপালন এবং মৃত্যুর পরেও মানবসেবার এই দৃষ্টান্ত সত্যিই বিরল। এই ঘটনা সমাজে অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।