প্রদীপ কুন্ডু,কোচবিহার:- কোচবিহার জেলা অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর সহ তুফানগঞ্জ,দিনহাটা,মাথাভাঙ্গা ও বক্সিরহাট সহ বিভিন্নঅগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্র গুলিতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হল বিশ্বকর্মা পুজো।প্রতি বছরের মতো এ বছরও দপ্তরের কর্মীরা দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় অংশ নেন।
এই উপলক্ষে অগ্নি নির্বাপণ কেন্দ্রের দমকলের গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি ও জরুরি পরিষেবার সরঞ্জাম পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুজো করা হয়। দপ্তরের কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে সম্পন্ন হয় পুজোর যাবতীয় আয়োজন।
অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা যেকোনও জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দমকলকর্মীদের কাছে তাঁদের ব্যবহৃত গাড়ি ও সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্বকর্মা পুজোর দিনে সেই সমস্ত যন্ত্রপাতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুজোর আয়োজন করা হয়।
পুজোকে ঘিরে দপ্তরের কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। নিয়মিত জরুরি পরিষেবার দায়িত্ব পালনের পাশাপাশি এদিন সকলেই উৎসবের আবহে সামিল হন।








