নিজস্ব প্রতিনিধি, হাওড়া: লিলুয়া রেল ওয়ার্কশপের বিশ্বকর্মা পুজো এবার পদার্পণ করল ১২৫ বছরে! ঐতিহ্য আর অভিনবত্বের এমন অপূর্ব মেলবন্ধন আগে কখনও দেখেছেন? তুলে ধরা হয়েছে সেই অপূর্ব মেলবন্ধন।
একসময় বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা পুজো হলেও, এখন সবাইকে এক ছাতার তলায় এনে অনুষ্ঠিত হয় বিশাল সেন্ট্রাল পুজো। তবে এবারের আসল চমক কিন্তু অন্য জায়গায়। রেল কর্মচারীদের অসাধারণ সৃজনশীলতায় সেজে উঠেছে মণ্ডপ ও প্রতিমা। যা কী দিয়ে তৈরি, জানলে অবাক হবেন আপনিও।

রেলকর্মীদের হাত ধরে বর্জ্য পদার্থ কীভাবে শিল্পকলায় রূপ নিতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ এবার লিলুয়া ওয়ার্কশপে। কর্মচারীদের এই পরিবেশবান্ধব ও শিল্পভাবনার উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে সর্বস্তরে।
চলতি বছরে যদি ইউনিক কিছু দেখতে চান, তবে লিলুয়া রেল ওয়ার্কশপের এই মণ্ডপ কিন্তু মাস্ট-ভিজিট করতেই হবে আপনাকে। ইতিমধ্যে এই মণ্ডপ দেখার জন্য ভিড় জমছে যথেষ্ট। নেট দুনিয়াতে ও ভাইরাল হচ্ছে মণ্ডপের ছবি। এইরকম চিন্তাভাবনাকে সকলেই সাধুবাদ জানাচ্ছেন। কারণ এর মধ্যে দিয়ে সমাজকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। যা বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।









