মালদহে দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন, রাজনৈতিক উত্তাপ চরমে

মালদহের ইংরেজবাজারে দশমীর রাতে বিজেপি কর্মী সমীর ঘোষকে গুলি করে কুপিয়ে খুন। পরিবারের অভিযোগ রাজনৈতিক হত্যাকাণ্ডের, তৃণমূল অস্বীকার করেছে। পুলিশি তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ২২ অক্টোবর ২০২৬: মালদহের ইংরেজবাজার থানার রামকেলি এলাকায় দশমীর রাতে এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ উঠল।

মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ। বুধবার সন্ধ্যায় যখন এলাকার মানুষ প্রতিমা বিসর্জনে ব্যস্ত ছিলেন, সেই সময় সমীরের বাড়িতে ঢুকে তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা সমীরকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও চালায় বলে পরিবারের দাবি।

ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সমীর। তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়।  ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

তবে এই ঘটনায় নিহতের পরিবার কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। মৃতের ভাই জানিয়েছেন, বিজেপি করার ‘অপরাধে’ দীর্ঘদিন ধরেই সমীরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই কারণেই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই এবং এটি সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতার ফল।

এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে গোটা মালদহ জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ কেন এই খুন, তার পিছনে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখছে।

রাজনৈতিক উত্তাপের আবহে এই ঘটনা নতুন করে জল্পনা সৃষ্টি করেছে এবং স্থানীয় প্রশাসনকে কড়া নজর রাখতে হচ্ছে যাতে পরিস্থিতি আরও অবনতি না হয়।