“আমি আলিয়া বা দীপিকা নই”! মুখ খুললেন রাধিকা আপ্‌টে

Share:

ব্যুরো নিউজ,২৬ অক্টোবর ২০২৬:   বলিউডে কি এখনও পুরুষ অভিনেতাদের ঘিরেই তৈরি হচ্ছে বক্স অফিসের অঙ্ক? নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে এবার নিজের মতামত জানালেন অভিনেত্রী রাধিকা আপ্‌টে। তাঁর স্পষ্ট বক্তব্য, ভাল গল্প বা দুর্দান্ত অভিনয় থাকলেই যে কোনও ছবি বক্স অফিসে সফল হবে, এমন নিশ্চয়তা নেই। বিশেষ করে ছবির কেন্দ্রে কোনও অভিনেত্রী থাকলে সাফল্যের সমীকরণ আরও জটিল হয়ে ওঠে।

বলিউডে নারীপ্রধান ছবির ভবিষ্যৎ ২৬ অক্টোবরনিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। একাধিক অভিনেত্রী নিজেদের অভিনয় দক্ষতার প্রমাণ দিলেও, বাণিজ্যিক ছবির ক্ষেত্রে পুরুষ অভিনেতাদের প্রভাব এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাধিকা। তাঁর মতে, প্রেক্ষাগৃহে কোন ছবি ভাল ব্যবসা করবে, তা আগে থেকে অনুমান করা বেশ কঠিন। চিত্রনাট্য, অভিনয় এবং নির্মাণের মান ভাল হলেও দর্শকের সাড়া কেমন হবে, তা নিশ্চিত করে বলা যায় না।

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা জানান, কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, নাকি ওটিটি প্ল্যাটফর্মে—শুধুমাত্র এই বিষয়গুলির উপর ভিত্তি করে তিনি কাজ বেছে নেন না। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কাজটি কতটা ভাল এবং তা দর্শকের কাছে পৌঁছোচ্ছে কি না। তবে মুক্তির মাধ্যম নির্ধারণের পিছনে যে একাধিক বাণিজ্যিক হিসাব কাজ করে, সে কথাও উল্লেখ করেন অভিনেত্রী।

রাধিকার কথায়, গত কয়েক বছরের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবির তালিকা দেখলেই বোঝা যায়, কোন ছবি সফল হবে আর কোনটি প্রত্যাশা পূরণ করতে পারবে না, তা আগে থেকে বলা সহজ নয়। তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমি আলিয়া বা দীপিকা নই যে, মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই অন্তত বক্স অফিসে বিপুল আয় করা শুরু করবে।”

অভিনেত্রীর এই মন্তব্যে বলিউডের তারকানির্ভর বাজার এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক চ্যালেঞ্জের বিষয়টি আবারও সামনে এসেছে। তাঁর মতে, বক্স অফিসের হিসাব মাথায় রেখেই অনেক সময় পুরুষ চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে অভিনেত্রীদের কাজ বেছে নেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি হয়।

‘স্যাক্রেড গেমস’, ‘মোনিকা ও মাই ডার্লিং’-এর মতো কাজের মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন রাধিকা আপ্‌টে। এবার নেটফ্লিক্সের নতুন সিরিজ় ‘আক্কা’-তেও দেখা যাবে তাঁকে। নারীপ্রধান গল্প এবং বাণিজ্যিক সাফল্য নিয়ে তাঁর এই মন্তব্য বলিউডের প্রচলিত ছবির সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা উসকে দিল।