কালীপুজোয় এবার প্রতি জেলার দায়িত্বে এক মন্ত্রী, নবান্নে মন্ত্রিসভার সিদ্ধান্ত

কালীপুজো, জগদ্ধাত্রী ও ছটপুজোর মতো উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে এবার প্রতি জেলার দায়িত্বে থাকবেন এক জন করে মন্ত্রী। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: আর মাত্র দিন দশেকের অপেক্ষা, তারপরেই কালীপুজোর আলোর উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ফের উৎসবে মাতবে রাজ্য। এই উৎসব যাতে কোনওভাবেই বিশৃঙ্খল না হয়, তা নিশ্চিত করতে আগাম সতর্কতা জারি করেছে নবান্ন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে, এবার কালীপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে প্রত্যেক জেলার দায়িত্বে থাকবেন একজন করে মন্ত্রী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মন্ত্রীরা সংশ্লিষ্ট জেলার খুঁটিনাটি বিষয়গুলি দেখবেন। বড় জেলাগুলির ক্ষেত্রে প্রয়োজনে ২ জন মন্ত্রীকেও নিযুক্ত করা হতে পারে। শুধু কালীপুজো নয়, জগদ্ধাত্রী ও ছটপুজোর মতো অন্যান্য বড় উৎসবগুলির ক্ষেত্রেও একই ধরনের নজরদারি বজায় থাকবে।

বুধবার রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, এই বৈঠকেই পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতিকেও অনুমোদন দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৫ই নভেম্বর মুখ্যমন্ত্রী এই নতুন শিল্পনীতি ঘোষণা করবেন। রাজ্যে বিনিয়োগ টানতে এবং শিল্প স্থাপন প্রক্রিয়া সহজ করতে এই নীতিতে বেশ কিছু নতুন পদক্ষেপের কথা ভাবা হয়েছে। বৈঠকের শুরুতে চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মাননীয় মুখ্যমন্ত্রী।