ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: গাইঘাটার ধর্ষণ মামলার ঘটনা পুনর্নির্মাণের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন পুলিশকর্মী অভীক কোটাল। সোমবার রাতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রহ্লাদ দাসকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছতেই সে পালানোর চেষ্টা করে এবং অভীকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। এরপর অভীকের দিকে লক্ষ্য করে গুলি চালায় সে। পুলিশের গুলিতে অভীকের হাতে ও পায়ে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে সাব-ইনস্পেক্টর পদে যোগ দেওয়া অভীক কোটাল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা। বনগাঁ পুলিশ জেলায় যোগ দেওয়ার আগে তিনি গোপালনগর থানায় কর্মরত ছিলেন। অল্প দিনেই তিনি গাইঘাটা থানায় একজন ভরসার কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন। সোমবার রাতে অভিযুক্ত প্রহ্লাদ দাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল অভীক।
অভিযোগ, প্রস্রাবের কথা বলে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে প্রহ্লাদ। তখনই সে অভীকের অস্ত্র কেড়ে নিয়ে গুলি চালায়। পাল্টা গুলিতে অভিযুক্তের গুলি অভীকের শরীরে লাগে। এই ঘটনায় প্রায় ৪ রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে। অভীকের সাহসিকতার প্রশংসা করছেন পুলিশ মহল। তবে এই ঘটনায় বনগাঁ পুলিশ জেলার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সুপারের মন্তব্যের অপেক্ষায় রয়েছেন সকলে। অভীকের শারীরিক অবস্থা নিয়ে আপাতত কোনও তথ্য জানানো হয়নি।








