ক্ষমা চেয়েও লাভ হল না! এমবাপের কোনও ম্যাচ আর সম্প্রচার করবে না চিন

মাও সেতুংকে 'একনায়ক' বলায় ক্ষমা চেয়েও লাভ হল না কিলিয়ান এমবাপের। চিন সাফ জানিয়ে দিয়েছে, এমবাপের কোনও ম্যাচ আর সম্প্রচার করা হবে না।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: কিলিয়ান এমবাপের একটি মন্তব্য ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। মাও সেতুংকে ‘একনায়ক’ বলে মন্তব্য করায় ফরাসি তারকা ক্ষমা চাইলেও, তা গ্রহণ করেনি চিন। এমনকি তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদের যুক্তিও খারিজ করে দিয়েছে বেজিং। চিনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা চায়না মিডিয়া গ্রুপ (CMG) সাফ জানিয়ে দিয়েছে, এমবাপের কোনও ম্যাচ আর সম্প্রচার করা হবে না। ঘটনার সূত্রপাত একটি ভাইরাল মিমকে কেন্দ্র করে। সেখানে মাও সেতুংয়ের ছবিতে এমবাপের মুখ বসানো হয়েছিল। সেই মিমটিকে ‘চিনা একনায়ক’ বলে মন্তব্য করেন এমবাপে।

চিনের ইতিহাসে মাওয়ের শাসনকালে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হলেও, তিনি আজও পূজিত। ফলে এমবাপের এই মন্তব্য চিনের নাগরিকদের ভাবাবেগে আঘাত করেছে। রিয়াল মাদ্রিদ প্রথমে এমবাপের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও, তা যথেষ্ট ছিল না। CMG-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘খেলোয়াড়দের মতপ্রকাশের অধিকার আছে’ রিয়ালের এই যুক্তি তারা মানবে না। পরিস্থিতি সামাল দিতে রিয়াল মাদ্রিদ বুধবার ফের চিনা জনতার কাছে লিখিত ক্ষমা চেয়েছে। এই ঘটনার জেরে স্প্যানিশ লিগ লা লিগা বিপুল ক্ষতির মুখে পড়তে পারে।

কারণ, চিনে লা লিগার বাজার বেশ বড়। ইতিমধ্যেই কয়েকটি বড় কোম্পানি এমবাপের সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেছে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিন সফরের কথাও ভাবছেন।