হাওড়া পুরসভা নির্বাচন: ৬৪ আসনে ১৪০০ বিজেপি প্রার্থীর ভিড়, জেলায় তুঙ্গে জল্পনা!

হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির টিকিট পেতে ১৪০০ আবেদন! ৬৮ আসনে প্রার্থী বাছাই নিয়ে জেলায় তুঙ্গে জল্পনা। দেখুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: আসন্ন হাওড়া পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে প্রার্থী হওয়ার লড়াইয়ে নজিরবিহীন উদ্দীপনা দেখা যাচ্ছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৬৮টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১,৪০০-রও বেশি আবেদন বা বায়োডাটা জমা পড়েছে বিজেপি দফতরে। প্রার্থীর টিকিটের জন্য আবেদনের এই বিপুল সংখ্যায় হিমশিম খেয়ে জেলা বিজেপি নেতৃত্ব অবশেষে বায়োডাটা নেওয়া বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছে।

জেলা সদর বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য জানিয়েছেন, ৬৮টি ওয়ার্ডের বিপরীতে সাধারণ কর্মী থেকে শুরু করে নেতাদের জমা পড়া আবেদনের হিসেব অনুযায়ী, গড়ে প্রতিটি ওয়ার্ডে প্রায় ২২ জন করে টিকিটের দাবিদার রয়েছেন। এই বিপুল চাপ সামাল দিতে জেলা নেতৃত্ব আরও বায়োডাটা গ্রহণ প্রক্রিয়া স্থগিত করতে বাধ্য হয়েছে। হাওড়া জেলা সদর বিজেপি দফতরে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আর কোনও নতুন আবেদন বা বায়োডাটা নেওয়া হবে না। বিজেপি শিবিরের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হল এই বিপুলসংখ্যক আবেদনের পুঙ্খানুপুঙ্খ যাচাই পর্ব সম্পন্ন করা। ১,৪০০ জনের আবেদন থেকে স্ক্রুটিনি করে ৬৮ জনের চূড়ান্ত প্রার্থীতালিকা তৈরি করাই জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে এক বিরাট চ্যালেঞ্জ। যোগ্যতার ভিত্তিতে টিকিট বণ্টন হবে, নাকি পছন্দের প্রার্থীদের বেছে নেওয়া হবে – তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।

গৌরাঙ্গ ভট্টাচার্য আশ্বাস দিয়ে বলেছেন, “দলের কার্যকর্তারা যাতে উৎসাহিত হন, সেইভাবেই যোগ্য প্রার্থীর তালিকা তৈরি করা হবে। ৬৮টি ওয়ার্ডে যাঁরা বিজেপি প্রার্থী হবেন, তাঁদের ওপর মানুষ আস্থা রাখতে পারেন।” উল্লেখ্য, হাওড়া পুরসভায় গত ১৩ বছর ধরে কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।