দিনহাটায় আট মাসের অন্তঃসত্ত্বাকে মারধর, মৃত সন্তান প্রসবের ঘটনায় চাঞ্চল্য

স্বামীকে বাঁচাতে গিয়ে দিনহাটায় ৮ মাসের অন্তঃসত্ত্বাকে দুষ্কৃতীদের বেধড়ক মারধর। তদন্তে নেমেছে পুলিশ, গ্রেপ্তার ২।

Share:

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: কোচবিহারের দিনহাটায় এক মর্মান্তিক লজ্জাজনক ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে।

বুধবার দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হয়েছেন আট মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। পেটে আঘাত লাগার জেরে তিনি মৃত সন্তান প্রসব করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলেন দিনহাটা-২ ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের কুচনি এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক দেবজিৎ বর্মন। সেই সময় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। কোনোমতে পালিয়ে দেবজিৎ বাড়ি ফিরলেও শেষ রক্ষা হল না। দুষ্কৃতীরা তাঁকে ধাওয়া করে বাড়িতে হামলা করে এবং তাঁকে মারধর করতে শুরু করে। এইসময় স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী প্রিয়া। সেই সময় তাঁকেও বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। প্রিয়ার পেটেও আঘাত করা হয় বলে জানা গিয়েছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ এসেছে, দেবজিতের এক আত্মীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা হওয়ায় রাজনৈতিক আক্রোশেই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দু’জনকে গ্রেপ্তার করেছে। শনিবার আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অজয় রায় এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।