ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজয়ার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাল দেবপুরী পরিবার। রায়গঞ্জবাসীর বহুদিনের স্বপ্ন পূরণের পথে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উদ্যোগে তাঁরা বিশেষভাবে আনন্দিত। একইসঙ্গে, এই পরিকল্পনা বাস্তবায়নে সাংসদ কার্তিক পাল এবং মন্ত্রী কৌশিক চৌধুরীর ভূমিকার প্রশংসা করে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেবপুরী পরিবারের সদস্যরা। এই উপলক্ষে দেবপুরী পরিবারের মহিলারা একত্রিত হয়ে দেবাদিদেব মহাদেবের বিগ্রহের সামনে ধুনুচি নৃত্যের মাধ্যমে তাঁদের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। একে অপরের মুখে মিষ্টিমুখ করিয়ে তাঁরা এই শুভ উদ্যোগকে উদযাপন করেন।

দেবপুরী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়গঞ্জে এইমস হাসপাতাল স্থাপিত হলে উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষ উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাবেন। দীর্ঘদিনের এই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। বিজয়ার শুভেচ্ছা বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী, সাংসদ ও মন্ত্রীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান দেবপুরী পরিবারের সদস্যরা।
রায়গঞ্জের সার্বিক উন্নয়নে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য তাঁরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এই হাসপাতাল রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের স্বাস্থ্যচিত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








