ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ পরিস্থিতি মানবসভ্যতার আর দৃষ্টিগোচর হয়নি। এমনি ভয়ংকর কল্পনাতীত দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল। এবার কি মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবী সেই ভয়াবহতার সাক্ষী হতে চলেছে?
সম্প্রতি ইরান প্রশাসন একটি ৮ মিনিটের ভিডিও প্রকাশ করেছে, যেখানে পারমাণবিক হামলা হলে সাধারণ মানুষকে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, তার বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। এই ভিডিওতে নাগরিকদের বেসমেন্টে আশ্রয় নেওয়া থেকে জানলা থেকে দূরে সরে যাওয়া, বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা ইত্যাদি সমস্তরকম নির্দেশিকা জারি করা হয়েছে। এই ভিডিও প্রকাশের পরই আমেরিকা-ইরান যুদ্ধ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ‘ইরনা’ প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে, পারমাণবিক হামলার সময় তেজস্ক্রিয় দূষণ এড়াতে এবং প্রাণ বাঁচাতে কী কী পদক্ষেপ নেওয়া জরুরি। ভিডিওটিতে আরও জানানো হয়েছে, কেউ যদি খোলা জায়গায় আটকে পড়েন, তবে তাঁর কী করণীয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় ধূলিকণা (ফলআউট) থেকে সুরক্ষার জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা রয়েছে।
এই নির্দেশিকাগুলি সাধারণ মানুষের মধ্যে পারমাণবিক হামলার প্রস্তুতি সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে ইরানের ওপর আমেরিকার পরমাণু বোমা হামলার সম্ভবনার আশঙ্কা নিয়ে জল্পনা শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। প্রশ্ন উঠছে যে তৃতীয় বিশ্ব যুদ্ধ কি এইভাবেই শুরু হবে?








