ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: বিশ্ববাজারে ফের বাড়ল সোনা ও রুপোর দাম। বুধবার, ৫ নভেম্বর আন্তর্জাতিক বাজারে সোনার স্পট মূল্য ১.৬৫ শতাংশ বেড়ে প্রতি পাউন্ড ৪,১২৭ ডলারের সামান্য উপরে পৌঁছেছে। একইসঙ্গে রুপোর দামও ১.৭২ শতাংশ বেড়ে প্রতি পাউন্ডস ৫২ ডলার ছাড়িয়েছে। মার্কিন বাজারেও ঊর্ধ্বমুখী মূল্যবান এই দুই ধাতু। মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ১.৫২ শতাংশ বেড়ে প্রতি পাউন্ড ৪,১৩৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, রুপোর ফিউচার্সের দাম বেড়েছে ১.৫৮ শতাংশ, প্রতি পাউন্ডস ৫৩.১১ ডলারে দাঁড়িয়েছে।
দেশের বাজারেও সোনা-রুপোর দামে নজর রয়েছে ক্রেতা ও বিনিয়োগকারীদের। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার, ৪ নভেম্বর বাজার বন্ধের সময় প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ৪১ হাজার ২৫৫ টাকা। অন্যদিকে, প্রতি কেজি রুপোর দাম দাঁড়ায় ১ লক্ষ ৮৫ হাজার ৬৫৪ টাকা।
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দুর্বলতা এবং মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড কমে যাওয়ায় সোনার দামে ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার ডলার ইনডেক্স ০.৫৩ শতাংশ কমে ১০১.১৮-তে নেমে আসে। পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দামও ০.৭৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০২.৮৪ ডলারে দাঁড়ায়।
কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?
৫ নভেম্বরের প্রকাশিত শহরভিত্তিক দর অনুযায়ী, কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৩,৯৬৫ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১২,৮০১ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১০,৪৭৪ টাকা। মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কেরল ও পুনেতেও একই দর রয়েছে।
অন্যদিকে, দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৩,৯৮০ টাকা, ২২ ক্যারেট ১২,৮১৬ টাকা এবং ১৮ ক্যারেট ১০,৪৮৯ টাকা। চেন্নাইয়ে ২৪ ক্যারেটের দাম ১৩,৯৬৫ টাকা, ২২ ক্যারেট ১২,৮০১ টাকা এবং ১৮ ক্যারেট ১০,৪৭৬ টাকা।
এক নজরে শহরভিত্তিক সোনার দাম (প্রতি গ্রাম):
| শহর | ২৪ ক্যারেট | ২২ ক্যারেট | ১৮ ক্যারেট |
|---|---|---|---|
| কলকাতা | ₹১৩,৯৬৫ | ₹১২,৮০১ | ₹১০,৪৭৪ |
| মুম্বই | ₹১৩,৯৬৫ | ₹১২,৮০১ | ₹১০,৪৭৪ |
| দিল্লি | ₹১৩,৯৮০ | ₹১২,৮১৬ | ₹১০,৪৮৯ |
| চেন্নাই | ₹১৩,৯৬৫ | ₹১২,৮০১ | ₹১০,৪৭৬ |
| বেঙ্গালুরু | ₹১৩,৯৬৫ | ₹১২,৮০১ | ₹১০,৪৭৪ |
| হায়দরাবাদ | ₹১৩,৯৬৫ | ₹১২,৮০১ | ₹১০,৪৭৪ |
সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দামে ঊর্ধ্বগতি থাকায় দেশীয় বাজারেও মূল্যবান এই দুই ধাতুর দর নিয়ে বাড়ছে আগ্রহ। তবে গয়না কেনার ক্ষেত্রে উল্লেখিত দামের সঙ্গে জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য প্রযোজ্য খরচ যুক্ত হতে পারে। তাই কেনাকাটার আগে স্থানীয় গয়নার দোকান থেকে চূড়ান্ত দর যাচাই করে নেওয়া জরুরি।









