নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সজ্জন জিন্দালের বৈঠক, বাংলায় শিল্প বিনিয়োগ নিয়ে আলোচনা

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দালের বৈঠক। রাজ্যে শিল্প সম্ভাবনা ও বিনিয়োগ নিয়ে আলোচনা।

Share:

ব্যুরো নিউজ ৫ নভেম্বর ২০২৬: বুধবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল। রাজ্যের শিল্প সম্ভাবনা আরও উজ্জ্বল হবে বলে মুখ্যমন্ত্রী এদিন আশ্বস্ত করেন। সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী জানান, সজ্জন জিন্দালের সঙ্গে বড় বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মেদিনীপুরে একটি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো অনুষ্ঠিত হবে। এই প্রকল্প থেকে রাজ্যে কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জিন্দল গোষ্ঠী মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। হার্ট ইউনিট এবং শিশুদের এসএনসিইউ-এর মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলির আধুনিকীকরণ করা হবে। সরকারি শর্তাবলী মেনেই এই উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও, রাজ্যের পুরনো মন্দির সংস্কারের কাজেও জিন্দল গোষ্ঠী এগিয়ে আসবে বলে জানা গেছে।

শিল্প বিনিয়োগের পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন এবং ঐতিহ্য সংরক্ষণে এই উদ্যোগগুলি রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।