বদলের বাংলায় বুড়িমার বাজিতেও গেরুয়া রং, বাজারে এল ‘সবুজ’ ফুলঝুরি

রাজনৈতিক পালাবদলের সাথে সাথে বুড়িমার বাজিতেও গেরুয়া রং! হাওড়ার বেলুড়ের ঐতিহ্যবাহী 'বুড়িমার বাজি' নিয়ে এল নতুন 'সবুজ' ফুলঝুরি ও আকাশছোঁয়া আতশবাজি।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: রাজ্যে পালাবদলের রঙ লাগল এবার কালীপুজোর আতশবাজিতেও। হাওড়ার বেলুড়ের ঐতিহ্যবাহী ‘বুড়িমার বাজি’ এবার নিয়ে এসেছে গেরুয়া ছোঁয়া। পরিবর্তন বাংলায় তারা নিয়ে এসেছে গেরুয়া ফুলঝুরি এবং গেরুয়া রঙের আকাশছোঁয়া আতশবাজি। স্বাভাবিকভাবেই, এই নতুন সংযোজনগুলি পরিবেশবান্ধব বা ‘সবুজবাজি’।

দীপাবলির আলোর উৎসবে অন্ধকার দূর করে চারিদিকে দেখা যায় আলোর ঝলকানি। আর এই আলোর সঙ্গে বাঙালির উৎসবে যোগ হয় আতসবাজি। আর বাজির কথা উঠলেই মানুষের মনে ভেসে উঠে বেলুড়ের ‘বুড়িমা’র নাম। চকলেট বোম থেকে আমড়া আঁটি – সবরকমের বাজিই আছে তাদের সম্ভারে। শুধু হাওড়া নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসেন এই বাজি কিনতে।

সময়ের সঙ্গে সঙ্গে ‘বুড়িমার বাজি’ একটি পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। আজও বাজিপ্রেমীদের মুখে মুখে ফেরে সেই নাম। তবে, পরিবেশ দূষণের কথা মাথায় রেখে শব্দবাজি নিষিদ্ধ হয়েছে। কিন্তু ‘বুড়িমার বাজি’ তার ঐতিহ্য হারায়নি। সরকারি নিয়ম এবং পরিবেশের কথা মাথায় রেখে বুড়িমার পরিবারের সদস্যরা এখন গ্রিন ক্র্যাকার্স তৈরি করছেন।

পরিবারের সদস্য সুমিত দাস জানিয়েছেন, “এবারের দীপাবলিতে ক্রেতাদের জন্য বিশেষ চমক হিসেবে আমরা পরিবেশবান্ধব গেরুয়া ফুলঝুরি এবং আকাশছোঁয়া বাজি নিয়ে এসেছি। এগুলি সম্পূর্ণ নিরাপদ এবং পরিবেশের কোনো ক্ষতি করবে না।” এই নতুন উদ্ভাবনগুলি নিঃসন্দেহে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।