চন্দ্রকোনার ভাতহাড়ায় নিষিদ্ধ শব্দবাজি তৈরির কারখানায় হানা, ১০ কেজি সামগ্রী সহ ১ জন গ্রেফতার

চন্দ্রকোনার ভাতহাড়ায় নিষিদ্ধ শব্দবাজি তৈরির কারখানায় হানা দিয়ে ১০ কেজি সামগ্রী সহ ১ জনকে গ্রেফতার করল পুলিশ। এলাকায় চাঞ্চল্য।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভাতহাড়ায় এক বড়সড় সাফল্য পেল চন্দ্রকোনা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি নিষিদ্ধ শব্দবাজি তৈরির সামগ্রী সহ বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় ১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাতহাড়া গ্রামের অজিত সাঁতরার বাড়িতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বেআইনিভাবে নিষিদ্ধ শব্দবাজি তৈরি হচ্ছে বলে খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাজী তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং মূল অভিযুক্ত অজিত সাঁতরাকে ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিযুক্তের বাড়ি থেকে কিছুটা দূরে মজুত করে রাখা বাজী তৈরির সরঞ্জাম এবং প্রায় ১০ কেজি শব্দবাজি উদ্ধার করে।

পুলিশ এই বিপুল পরিমাণ শব্দবাজি ও সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় অভিযুক্ত অজিত সাঁতরাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ ঘাটাল আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখছে।