বিদেশে সম্পদ বা আয় গোপন রাখলে এবার সতর্ক হওয়ার সময়

আয়কর পোর্টালে প্রবেশ করতে সমস্যা? লক্ষ লক্ষ করদাতা 'অ্যাক্সেস ডিনাইড' বার্তার সম্মুখীন। জানুন বিস্তারিত।

Share:

 

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬:  বিদেশে থাকা অপ্রকাশিত সম্পদ ও আয়ের তথ্য জানানোর সুযোগ, ক্ষুদ্র করদাতাদের জন্য বিশেষ উদ্যোগ আয়কর দপ্তরের , বিদেশে উপার্জিত আয় কিংবা বিদেশে থাকা সম্পদের তথ্য আয়কর দপ্তরের কাছে প্রকাশ করেননি, এমন ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে ভারতীয় আয়কর বিভাগ। ‘ক্ষুদ্র করদাতা ভারতীয় নাগরিকদের বিদেশে থাকা সম্পদ প্রকাশ প্রকল্প ২০২৬’-কে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত।

এই কর্মসূচি উপলক্ষে কলকাতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আয়কর বিভাগের চিফ কমিশনার অলোক সিং প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন। স্বেচ্ছায় বিদেশে থাকা সম্পদ ও অপ্রকাশিত আয়ের তথ্য জানানোর সুযোগ, কারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং কী কী নিয়ম মেনে চলতে হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি।

অলোক সিং জানান, বিদেশি উৎস থেকে উপার্জিত কিন্তু আয়কর দপ্তরের কাছে অপ্রকাশিত আয়ের পরিমাণ এক কোটি টাকা পর্যন্ত হলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তার ৬০ শতাংশ জমা দিতে হবে। অন্যদিকে, অপ্রকাশিত আয়ের পরিমাণ এক কোটি টাকার বেশি এবং পাঁচ কোটি টাকা পর্যন্ত হলে এক লক্ষ টাকা জমা দেওয়ার বিধান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রিন্সিপাল চিফ কমিশনার ডি মনোজ কুমার জানান, এই বিশেষ সুযোগ গ্রহণের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। অর্থাৎ নির্ধারিত সময়সীমার মধ্যেই যোগ্য করদাতাদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কমিশনার রাজীব জৈন ও ইহেজে কে’ইত্তো ঝিমোমি, জয়েন্ট কমিশনার তথা বিশিষ্ট পর্বতারোহী দেবাশিস বিশ্বাস-সহ আয়কর বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় সঠিক তথ্য প্রকাশে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সম্পবিদেশে সম্পদ বা আয় গোপন রাখলে এবার সতর্ক হওয়ার সময়! ক্ষুদ্র করদাতাদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এল আয়কর দপ্তর। ৩১ ডিসেম্বরের মধ্যে অপ্রকাশিত বিদেশি সম্পদের তথ্য প্রকাশের উদ্যোগে দেশজুড়ে সচেতনতা কর্মসূচি। নিয়ম মেনে স্বেচ্ছায় তথ্য জানানোর এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবেন করদাতারা, এখন সেটাই দেখার।