ব্যুরো নিউজ, ৮ নভেম্বর ২০২৬: দীপাবলির ঠিক পরেই, কার্তিক মাসের অমাবস্যায় মা কালীর আরাধনা বাঙালির ঘরে ঘরে। ভক্তদের বিশ্বাস, মা কালীর কৃপায় জীবনের সকল দুঃখ-কষ্ট দূর হয় এবং সুখ-সমৃদ্ধি ফিরে আসে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১০ বছর পাঁচটি বিশেষ রাশির জাতক-জাতিকাদের উপর মা কালীর আশীর্বাদ বর্ষিত হবে। এই সময়কালে তাঁদের আর্থিক উন্নতি, কর্মজীবনে সাফল্য এবং ব্যক্তিগত জীবনেও আসবে নানা ইতিবাচক পরিবর্তন।
মিথুন রাশির জাতকদের জন্য আগামী দশক অত্যন্ত শুভ হতে চলেছে। আয় বৃদ্ধির পাশাপাশি আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের মুনাফা বাড়বে এবং চাকরিপ্রার্থীরা নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। সিংহ রাশির জীবনে আগামী ১০ বছর সুখ ও শান্তি বজায় থাকবে। পারিবারিক অশান্তি ও আর্থিক সংকট কমবে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের যোগ রয়েছে। কন্যা রাশির জাতকদের জন্য এই সময়কাল সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে। শিক্ষার্থীরা ভালো ফল করবে এবং আর্থিক সমস্যা মিটবে। অবিবাহিতদের জীবনে নতুন প্রেমের আগমন এবং বিবাহিতদের দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে।
মকর রাশির জাতকরা আর্থিক সমস্যা কাটিয়ে উঠবেন, আয় বৃদ্ধি ও কর্মজীবনে উন্নতি ঘটবে। নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং বিবাহের যোগও রয়েছে। কুম্ভ রাশির জাতকদেরও আগামী বছরগুলো মা কালীর আশীর্বাদে উন্নতি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। পরিবারে শান্তি বজায় থাকবে এবং কর্মক্ষেত্রেও আসবে উল্লেখযোগ্য সাফল্য। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এই পাঁচটি রাশির জীবনে আগামী দশক হতে চলেছে এক নতুন অধ্যায়।









