ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: কালীপুজোর উৎসবের মরশুমে লটারির টিকিট কিনে ভাগ্য পরীক্ষার কথা ভাবছেন অনেকেই। কিন্তু সবার জন্য এই সময়টা কি সৌভাগ্যের বার্তা নিয়ে আসবে?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কিছু রাশির জাতক এই সময়ে লটারিতে বাজিমাত করতে পারেন, আবার কিছু রাশির জন্য টিকিট কেনা অর্থ অপচয় হতে পারে। জেনে নিন কোন রাশির জন্য ভালো আগামী সময়।
- মেষ রাশির জাতকদের জন্য নভেম্বর মাস আর্থিক দিক থেকে মোটামুটি ভালো। খুব বেশি লাভের আশা না রাখাই ভালো, তবে অল্প টাকার টিকিট কিনে দেখতে পারেন।
- বৃষ রাশির জাতকদের জন্য লটারি কেনা এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
- মিথুন রাশির জাতকরাও লটারি থেকে দূরে থাকুন, কারণ এই সময়ে ভাগ্য সহায় হবে না।
- কর্কট রাশির জাতকদের জন্য লটারি কেনা শুভ হতে পারে। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
- সিংহ রাশির জাতকরাও লটারিতে ভাগ্য পরীক্ষা করতে পারেন, তবে অল্প পরিমাণে বিনিয়োগ করাই শ্রেয়।
- কন্যা রাশির জাতকদের জন্য লটারি কেনা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ।
- তুলা রাশির জাতকদের জন্য মিশ্র ফল। কিছু লাভ হলেও, অতিরিক্ত বিনিয়োগ না করাই ভালো।
- বৃশ্চিক রাশির জাতকদের জন্য লটারি কেনা অত্যন্ত শুভ। বড় অঙ্কের টাকা জেতার সম্ভাবনা রয়েছে।
- ধনু রাশির জাতকরাও লটারিতে চেষ্টা করতে পারেন।
- মকর রাশির জাতকদের জন্য আর্থিক লাভ হলেও, তা খুব বেশি নাও হতে পারে।
- কুম্ভ রাশির জাতকদের জন্য লটারি কেনা এই মুহূর্তে অনুকূল নয়।
- মীন রাশির জাতকদের জন্য মিশ্র ফল, সাবধানে টিকিট কেনা উচিত।








