প্রায় ৭০ বিলিয়ন ডলারের IPO-র ঘোষণা, কয়েক ঘণ্টাতেই U-Turn! ব্যাঙ্কে শেয়ার দর পাঠিয়েও তথ্য প্রত্যাহার Anthropic-এর!

অ্যানথ্রপিক প্রায় ৭০ বিলিয়ন ডলারের IPO-র খসড়া বিবরণী প্রকাশ করে পরে তা প্রত্যাহার করে নিয়েছে। দাম নিয়ে জল্পনা তুঙ্গে।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: শেয়ারবাজারে আত্মপ্রকাশের আগেই বড়সড় চমক Anthropic-এর! প্রায় ৬৯.৩ বিলিয়ন ডলারের IPO আনার পরিকল্পনার কথা ব্যাঙ্কগুলিকে জানালেও কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের পাঠানো তথ্য প্রত্যাহার করে নিল জনপ্রিয় AI সংস্থা Anthropic। সংস্থার এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক বিনিয়োগ মহলে শুরু হয়েছে জোর চর্চা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ৯ নভেম্বর ব্যাঙ্কারদের কাছে পাঠানো একটি সিকিউরিটিজ ফাইলিংয়ে Anthropic প্রায় ৮৬৬.৭ মিলিয়ন ক্লাস-A শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছিল। শেয়ারপ্রতি সম্ভাব্য দাম রাখা হয়েছিল ৭০ থেকে ৮০ ডলার। সর্বোচ্চ দামে শেয়ার বিক্রি হলে সংস্থার তহবিলে আসতে পারত প্রায় ৬৯.৩ বিলিয়ন ডলার।

কিন্তু এরপরই সংস্থার তরফে দ্বিতীয় একটি ইমেল পাঠিয়ে জানানো হয়, শেয়ারের মূল্য সংক্রান্ত তথ্য সঠিক নয় এবং সংশোধিত ফাইলিং পাঠানো হবে। ঠিক কোন তথ্য ভুল ছিল, তা অবশ্য স্পষ্ট করেনি Anthropic।

এখানেই শেষ নয়! প্রস্তাবিত IPO-র পাশাপাশি আরও ২৬ বিলিয়ন ডলারের প্রাইভেট প্লেসমেন্টের পরিকল্পনাও সামনে এসেছিল। Google, Nvidia, Microsoft, AMD-সহ একাধিক প্রযুক্তি সংস্থার বিনিয়োগের কথা উল্লেখ ছিল সেই নথিতে।

Claude AI-এর নির্মাতা Anthropic-এর এই IPO ঘিরে এখন নজর আন্তর্জাতিক বাজারের। তবে সংশোধিত মূল্য ও শেয়ারের সংখ্যা প্রকাশ না হওয়া পর্যন্ত পুরো পরিকল্পনাই অনিশ্চিত।