রাজকীয় আয়োজন, কোটি টাকার উপহার! অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে ঘিরে চমক

অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে জয়পুরের রাজমহলের আদলে মঞ্চ তৈরি হচ্ছে। প্রায় ৩০ ফুট উঁচুতে হবে বর-কনের মালাবদল।

Share:

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: বিয়ের মণ্ডপ যেন আস্ত এক রাজপ্রাসাদ! কোথাও গোলাপি রাজস্থানি স্থাপত্য, কোথাও ঝলমলে আলো, আবার অতিথি আপ্যায়নে এলাহি আয়োজন। বিহারের মকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে ঘিরে এখন তুমুল চর্চা। পাটনার নাদওয়ান গ্রামে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে কার্যত তৈরি হয়েছে এক রাজকীয় আবহ।

শিবাঙ্গীর সঙ্গে বিয়ে হচ্ছে ঋষিকেশ কুমারের। আগামী ২৫ নভেম্বর বিয়ের মূল অনুষ্ঠান। তার আগে ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে তিলক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ছবি ও আয়োজনও ইতিমধ্যে নজর কেড়েছে।

বিয়ের মণ্ডপ তৈরি করা হয়েছে জয়পুরের বিখ্যাত পত্রকার চক-এর স্থাপত্যের আদলে। প্রায় ১০ বিঘা জমিজুড়ে চলছে প্রস্তুতি। ১০০ ফুট চওড়া, ৩৫ ফুট লম্বা এবং ৩০ ফুট উঁচু মঞ্চ তৈরি হচ্ছে জয়মালার জন্য। সাজসজ্জার কাজে যুক্ত রয়েছেন ৪০০-৫০০ জন কারিগর। ফুল আসছে চিন ও বেঙ্গালুরু থেকে, আলো সাজানোর সরঞ্জাম আনা হয়েছে বাংলা থেকে।

অতিথি আপ্যায়নেও কোনও খামতি নেই। প্রায় চার লক্ষ অতিথির জন্য ১৫০-র বেশি পদের খাবারের আয়োজন করা হচ্ছে। থাকছে ঘোড়দৌড় প্রতিযোগিতাও, যার বিজয়ী পাবেন এসইউভি গাড়ি।

সব মিলিয়ে শিবাঙ্গীর বিয়ে এখন বিহারের অন্যতম আলোচিত রাজকীয় আয়োজন!