দীর্ঘ দাম্পত্যের ইতি , এআর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের নেপথ্যে কী?

এআর রহমান ও সায়রা বানু

Share:

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর : বিশ্ববিখ্যাত সুরকার এআর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার এই খবর প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছেন অনেকেই। তাদের এই সিদ্ধান্ত ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে।

আধার কার্ডের বায়োমেট্রিকের মাধ্যমে প্রতারণার অভিযোগের পাহাড় | কী ব্যবস্থাপনা গ্রহণ করছে কলকাতা পুলিশ? 

বিচ্ছেদ হলেও তাদের বন্ধুত্ব অটুট থাকবে

সায়রা বানুর আইনজীবী স্পষ্টভাবে জানিয়েছেন দীর্ঘদিন ধরে চলতে থাকা তিক্ততা তাদের বিচ্ছেদের মূল কারণ। উভয় পক্ষই সম্পর্ক মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তা সম্ভব হয়নি। দীর্ঘ দাম্পত্যের ইতি টানার সিদ্ধান্ত তাদের জন্য সহজ ছিল না। তবে এই বিচ্ছেদ সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং মর্যাদাপূর্ণভাবে তা সম্পন্ন হচ্ছে।আইনজীবী আরও বলেন “বিয়ে মানেই ওঠাপড়া। সায়রা এবং মিস্টার রহমান সবসময় একে অপরকে সম্মান করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তাদের বন্ধুত্ব অটুট থাকবে।”বিচ্ছেদের ফলে সায়রা বানু নাকি বড় অঙ্কের খোরপোশ পেতে চলেছেন এমন গুজবও রটেছে। তবে সায়রার আইনজীবী এই দাবিও নস্যাৎ করেছেন।

রাজ্য পুলিশের বদলি প্রক্রিয়ায় নতুন নির্দেশিকাঃ এখন অনলাইনে আবেদন, কোন তদ্বির আর নয়

এআর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদ এক যুগের দাম্পত্যের ইতি হলেও, তাদের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব অটুট থাকবে। তাদের এই সিদ্ধান্ত সমাজে পারিবারিক মর্যাদা বজায় রাখার একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

https://www.youtube.com/live/ig-CuSQ48es?si=wQ2PxyVN67iG8n7P