বিগ বসে নতুন প্রেমের গুঞ্জন, জিতুকে নিয়ে নীরবতা ভাঙলেন নবনীতা!

বিগ বসের ঘরে জিতু-সৃজলার প্রেম গুঞ্জন তুঙ্গে। আকাশ-বাতাস সাক্ষী রেখে জিতুর প্রেম নিবেদনের পর অবশেষে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। কী বললেন তিনি?

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: বিগ বসের ঘরে জিতু কমল ও সৃজলা গুহর প্রেম নিয়ে টলিপাড়ায় এখন জোর চর্চা। আকাশ-বাতাস সাক্ষী রেখে সৃজলাকে প্রেম নিবেদন করেছেন জিতু, এমন গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই এই চর্চিত সম্পর্ক নিয়ে মুখ খুললেন জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে

নবনীতা স্পষ্ট জানান, জিতুর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার জায়গায় তিনি আর নেই। হাসিমুখেই তিনি বলেন, ‘আমি প্রথমত ওর ঘনিষ্ঠ ব্যক্তি নই কোনওভাবেই। সে এখন কী ভাবছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।’ নিজেকে এই গোটা বিতর্ক থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। নবনীতার মতে, বিগ বসের মতো রিয়্যালিটি শো-তে নিজের খোলস ছেড়ে না বেরলে টিকে থাকা কঠিন।

জিতু বরাবরই ‘ফ্রন্ট ফুট’-এ খেলতে ভালোবাসেন এবং তিনি সেটাই করছেন। কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ার দৌলতে জিতুর রিলস তাঁর চোখে পড়ে। দর্শকরা নিয়মিত এপিসোড দেখলে সবটা বুঝতে পারবেন। তবে প্রাক্তন স্বামীর সঙ্গে তাঁর বর্তমান সমীকরণ কেমন? নবনীতা জানান, এমনিতে তাঁদের মধ্যে খুব একটা কথা হয় না। কিন্তু যখনই জিতুকে নিয়ে বিতর্ক শুরু হয়, ঠিক তখনই হঠাৎ করে তাঁর ফোন বা মেসেজ পান তিনি। বিপদে-আপদে বন্ধু হিসেবে পাশে থাকা—যোগাযোগটা এখন ঠিক ওইটুকুই। গত তিন বছর একা থেকে জীবনটাকে অন্যভাবে দেখতে শিখেছেন নবনীতা।