এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উরফি?

Urfi Javed get married

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন : এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উরফি জাভেদ? সোশ্যাল মিডিয়ায় উরফি জাভেদ ও ওরির প্রেম নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। দুজনের ব্যতিক্রমে পোশাক নেটিজেন্ডদের বেশ নজর কাড়ে। আর এরই মধ্যে দুজনের বিয়ের খবর নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

চিন, জাপানের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও চলবে বুলেট ট্রেন

BJP Helpline

সোশ্যাল মিডিয়ায় ওরিকে নিয়ে চলছে জোর গুঞ্জন

সম্প্রতি সাংবাদিকদের ক্যামেরায় বেশ ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন দুই সেলেব্রেটি উরফি ও ওরি। দুজনে বেশ ঘনিষ্ঠভাবেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। তাদের এই রসায়ন দেখে এক সাংবাদিক তাদের দিকে প্রশ্ন ছুড়ে দেন তারা দুজন বিয়ে করছেন নাকি? সে প্রশ্নের উত্তরে অরি ও উরফি দুজনেই সম্মতি জানিয়েছেন। একপ্রকার সম্মতি জানিয়ে অরি বলেছেন, ‘কেন করব না! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই দুই জুটিকে নেটিজেনদের বেশ মনেও ধরেছে। একজন লিখেছেন, ‘তাদের দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। দুজনকে খুব মানিয়েছে।’ আরেকজনের লিখেছেন— ‘সত্যিই ঈশ্বর সবার জন্য একজন সঙ্গী ঠিক করে রাখেন। এই হলো সেরা জুটি।’ তবে এই দুই জুটি সত্যি বিয়ের পিঁড়িতে বসছেন কিনা, বিয়ের পিঁড়িতে বসলেও সেটা কবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।