চোরবাগান সার্বজনীনে বিষাদের সুর; পদপিষ্টের পর বরণহীন প্রতিমা, নিরঞ্জনও অনিশ্চিত

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের পর বরণহীন প্রতিমা, নিরঞ্জন অনিশ্চিত। ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া, তদন্ত চলছে। কবে হবে প্রতিমা বিসর্জন? জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২২ অক্টোবর ২০২৬: সপ্তমীর সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর চোরবাগান সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া। আলো ঝলমলে উৎসবের পরিবর্তে এখন সেখানে শুধুই নিস্তব্ধতা আর শোকের পরিবেশ।

দশমীর দিনেও মণ্ডপ ছিল আঁধারে ডুবে, প্রথা মেনে দেবীবরণ হয়নি প্রতিমার। যদিও উদ্যোক্তাদের তরফে ঘট বিসর্জন সম্পন্ন হয়েছে, তবে প্রতিমা নিরঞ্জন নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের সঙ্গে আলোচনা করে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) ঘটনার তদন্ত করছে। মণ্ডপ এখনও পুলিশের ঘেরাটোপে রয়েছে এবং তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরি করবেন। পুলিশি ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিমা নিরঞ্জন সম্ভব নয়।

তবে কবে এই ছাড়পত্র মিলবে এবং কবে প্রতিমা নিরঞ্জন হবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট দিনক্ষণ এখনও স্থির হয়নি। একসময় যে চোরবাগান মণ্ডপে ভিড়ের কারণে তিল ধারণের জায়গা থাকত না, সেই স্থান এখন পরিণত হয়েছে এক দুর্ঘটনাস্থলে। এই অপ্রত্যাশিত বিপর্যয়ের পর গোটা চোরবাগান এলাকায় শোকের আবহ।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী বছরগুলিতে অগ্রিম সতর্কতার ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। তবে আপাতত, চোরবাগান সার্বজনীনের প্রতিমা নিরঞ্জন রয়ে গেল বিশ বাঁও জলেই।