ফ্লোরিডায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

আমেরিকায় এক ভয়ংকর বিমান দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু। টেক্সাস থেকে যাত্রা শুরু করা ব্যক্তিগত জেট বিমানটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: আমেরিকার ফ্লোরিডায় এক ভয়াবহ দুর্ঘটনায় একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকালে টেক্সাস থেকে ফ্লরিদা যাওয়ার পথে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গেস্ট্রোম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ফ্লোরিডার ক্রেস্টহ্যাভেনের কাছে একটি আবাসিক জনবহুল এলাকার কাছে ভেঙে পড়ে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, বিমানটিতে মোট নয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ঠিক ৩৫ সেকেন্ড আগে বিমানটির ককপিট থেকে জরুরি বার্তা পাঠানো হয়, যেখানে বলা হয়, “আমাদের হাতে আর সময় নেই।” এই বার্তাটি দুর্ঘটনার ভয়াবহতাকেই ইঙ্গিত করে।

এই দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে, এখনও পর্যন্ত কোনো জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আধিকারিকদের প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তবে, সবরকম সম্ভবনা খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ।