জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের পথে আটক বিজয়ন, বৃন্দা, সুজন, তুষার গান্ধী সহ বহু নেতা-কর্মী

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের পথে আটক পিনারাই বিজয়ন, বৃন্দা কারাট, সুজন চক্রবর্তী, তুষার গান্ধী সহ বহু নেতা-কর্মী। সিল কেজরির দফতর।

Share:

ব্যুরো নিউজ, ১০ অক্টোবর ২০২৬: দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (CJP)-এর বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক হলেন একাধিক বিরোধী নেতাকর্মী।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিএম-এর সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রবীণ নেত্রী বৃন্দা কারাট এবং রাজ্যসভার সাংসদ জন ব্রিটাসকে আটক করা হয়। একইসঙ্গে আটক করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বাংলার সিপিএম নেতা সুজন চক্রবর্তীকেও।

শনিবার ১০ই অক্টোবর, মুম্বইয়ে নিজের বাড়ি থেকে আটক করা হয় মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকেও। সিজেপির সমর্থনে অগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও আটক করা হয়েছে। আমআদমি পার্টি অভিযোগ করেছে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং দলের সদর দপ্তরও সিল করে দেওয়া হয়েছে।

সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপক এবং ইউটিউবার ধ্রুব রাঠি সহ বহু আইনজীবী ও ছাত্র সংগঠন এসএফআই-এর ৪০০-রও বেশি সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ। এসআইআর-এ কারচুপি এবং ‘ফর্ম ৬’ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন এই আটকের ঘটনায় শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছে।