চাকরীহারাকে চাকরীর টোপ! গ্রেফতার অভিযুক্ত

চাকরীর

Share:

ব্যুরো নিউজ, ১৭ ডিসেম্বর: চাকরীহারাকে চাকরীর টোপ! গ্রেফতার অভিযুক্ত

 

লকডাউনের সময় চাকরী হারান নদিয়ার তেহট্টের বাসিন্দা  বছর ৩০-এর প্রণব মজুমদার। হন্যে হয়ে চাকরীর খোঁজে কলকাতায় আসেন তিনি। রাজারহাটে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকাকালীন পরিচয় হয় প্রতিবেশি সঞ্জয় চক্রবর্তী ও তাঁর ছেলের সঙ্গে।

পুরনিগমের রেকর্ড রুম সিল | CID তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

অভিযোগ, সেই সুযোগ নিয়ে বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে চাকরিহারা প্রণব মজুমদারের থেকে ৪ লক্ষ টাকা নিয়েছিলেন ওই প্রতিবেশি। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও কোনও চাকরি হচ্ছে না। ঘটনায় সন্দেহ হয় তাঁর। এরপরই বিমানবন্দরের সিকিউরিটি অফিসে যান প্রদীপ মজুমদার। সেখানে যেতেই খোলসা হয় সবটা। জানতে পারেন প্রতারিত হয়েছেন।

এরপর চলতি মাসের ৬ তারিখ রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি প্রণব মজুমদার। তদন্তে নেমে রাজারহাট থানার পুলিশ সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করে। যদিও, অভিযুক্তের ছেলে পলাতক। ইভিএম নিউজ