সদর দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন! নগদ ২৭ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার হাওড়া স্টেশন থেকে!

Howrah Station train movement

Share:

পুস্পিতা বড়াল, ৩১ মার্চ: আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি লোকসভা ভোটের। এরই মধ্যে বিহার ও উত্তরপ্রদেশ থেকে নগদ টাকা ঢুকছে কলকাতায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে! রেল পুলিশ খবর পেয়ে হাওড়া স্টেশনে অভিযান চালায়। এই ঘটনায় আটক করা হয় রাজধানী এক্সপ্রেসের ৫ যাত্রীকে। রেল পুলিশ তাঁদের থেকে নগদ ২৭ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করে। নিজেদের ব‌্যবসায়ী বলে পরিচয় দিলেও টাকার কোনওরকম তথ‌্য প্রমাণ পারেননি ধৃতরা। সূত্রের খবরে জানা গিয়েছে, ধানবাদ থেকে ধৃত শুভম বর্মন ট্রেনে উঠেছিলেন। তার কাছে ছিল ১৬ লক্ষ টাকা।

এবার থেকে ক্যাশ ছাড়াই টিকিট কাটতে পারবেন শিয়ালদহ স্টেশনে 

Advertisement of Hill 2 Ocean

ধৃত শুভম বর্মন ধানবাদ থেকে ট্রেনে উঠেছিলেন!

জিআরপি (পিআই) অফিসের কর্মীরা প্রতাপগড়ের দীপক জয়সওয়াল, মকওয়াগঞ্জের যোগেন্দ্র কুমার, প্রয়াগরাজের সরল আগরওয়াল ও নীতিন কেশওয়ানকে আটক করে ১১ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করে। পূর্ব রেলের জামতাড়ার আরপিএফের জওয়ানরা সেই একই দিনে পাটুলিপুত্র এক্সপ্রেসে হানা দেয়। তাঁরা উদ্ধার করেন ১৭৫ বোতল মদ। ট্রেনে টাকা, সোনা ও মদ পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে লোকসভা নির্বাচনের আগে। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানিয়েছেন, ‘প্রথম থেকেই এই তল্লাশি অভিযানে সুফল মিলছে।’

https://youtu.be/gn-l9UDPwyE

অপরদিকে, টিকিটের কালোবাজারি রমরমিয়ে চলছিল দোকানের আড়ালে! খবর পেয়ে কলকাতা স্টেশনের আরপিএফ সেই চক্রের সন্ধান পায় বিধাননগরের সিসি ব্লকে হানা দিয়ে। বেআইনিভাবে কাটা বেশ কিছু লাইভ টিকিট, প্রচুর তৎকাল টিকিট, রিকুইজিশন ফর্ম পায় আরপিএফ দোকান মালিককে গ্রেপ্তার করে। শুধু তাই নয়, আরপিএফ জওয়ানরা কম্পিউটার, সিপিইউ, নগদ টাকা-সহ বেশ কিছু সরঞ্জাম আটক করেন।