ফের বাইক দুর্ঘটনার শিকার বিধাননগর কমিশনারেট এলাকা! মৃত ১

Panihati Body Recover

Share:

ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: ফের বাইক দুর্ঘটনায় মৃত্যু। ঘটনাটি ঘটেছে বিধাননগর কমিশনারেট এলাকায় রাজারহাট থানার সরুপোল অঞ্চলে। মৃত ব্যক্তির নাম মহম্মদ আফসান। রাজারহাট মেন রোডের রাইগাছিতে তাঁর বাড়ি। পুলিশ সূত্রে খবর, আফসান মোটরবাইক চালিয়ে চিনার পার্কের দিকে যাচ্ছিলেন বুধবার দুপুরে। হেলমেট ছিল তাঁর মাথায়।

https://youtu.be/6PRI_2GLCBk

Advertisement of Hill 2 Ocean

ইউ-টার্ন নিতে গিয়ে রাজারহাটগামী একটি গাড়ি ধাক্কা মারে বাইকে

এবার নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কী বললেন তিনি?

কিন্তু সেই সময়ে ইউ-টার্ন নিতে গিয়ে রাজারহাটগামী একটি গাড়ি ধাক্কা মারে বাইকে। পথ-বিভাজিকার উপরে পড়ে আফসান আঘাত পান মাথায়। তাঁর মাথা থেকে মুহূর্তের মধ্যে শুরু হয় রক্তক্ষরণ। আফসানকে উদ্ধার করে রাজারহাট ট্র্যাফিক গার্ডের পুলিশ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় চিনার পার্কের কাছে।

পরে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা সেখানে মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে। গাড়িটি পুলিশ আটক করলেও মেলেনি চালকের খোঁজ। উল্লেখ্য, গতকালও সুতির মহেসাইল অঞ্চলের এক নম্বর এলাকায় বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বাইক নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। আহত হয় চারজন। মদ্যপ অবস্থায় জোরে বাইক নিয়ে যাওয়ার সময় দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনাটি ঘটে।