বাংলা অ্যাকাডেমিতে দুর্নীতির অভিযোগ ঘিরে তৎপরতা, তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটি

বাংলা অ্যাকাডেমির পুরস্কার ও বই ছাপানো ঘিরে ওঠা অভিযোগে ব্রাত্য বসুর বিরুদ্ধে বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিটি তদন্তে নামছে।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬ : প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিটি। সুত্রের খবর, বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান পদে থাকাকালীন বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অ্যাকাডেমির পুরস্কার দেওয়া এবং বই প্রকাশ বা ছাপার কাজ ঘিরে অভিযোগ জমা পড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এই কমিটি গঠন করে। বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ উঠলে তা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুকে এর নেতৃত্বে রাখা হয়েছে। এবার ব্রাত্য বসুর বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখবে এই কমিটি বলে খবর। অভিযোগকারীদের দাবি, বাংলা অ্যাকাডেমির তরফে পুরস্কার দেওয়া এবং বই ছাপানোর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এই অভিযোগগুলি নির্বাচন কমিশনে জমা পড়েছে।অভিযোগ সামনে আসার পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।