মুখ্যমন্ত্রীর হাত ধরা ঘিরে হাইকোর্টে প্রশ্ন, শুভেন্দু ও শোভনদেবকে নিয়ে কেন বিতর্ক?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরার ছবি নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল। সৌজন্য না অন্য কোনও ইঙ্গিত, তা নিয়ে জল্পনা।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন, এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই আবহে কলকাতা হাইকোর্টে এক নতুন প্রশ্ন উঠল। বিধানসভার স্পিকার যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরেছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই বিষয়টি উত্থাপন করা হয়। আদালতে প্রশ্ন ওঠে, শোভনদেব চট্টোপাধ্যায় যদি বিরোধী দলনেতা না হন, তাহলে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই ঘনিষ্ঠতা কেন? বিচারপতি সরাসরি জানতে চান, “এটা স্পষ্ট দেখা গিয়েছে যে তিনি মামলাকারীর হাত ধরে আছেন। সেটাকে কীভাবে ব্যাখ্যা করবেন?” এই প্রশ্ন আদালতকে অস্বস্তিতে ফেলেছে। অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, স্পিকারকে চেয়ারে বসানোর সময় মুখ্যমন্ত্রীর শোভনদেবের হাত ধরাটা ছিল কেবলই সৌজন্য। এটি কোনো রাজনৈতিক ইঙ্গিত বহন করে না। তিনি আরও জানান যে, শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভার প্রবীণতম সদস্য এবং মুখ্যমন্ত্রী হলেন লিডার অফ দ্যা হাউজ। সেই সময় কোনো বিরোধী দলনেতা নির্বাচিত হননি, তাই প্রবীণ সদস্য হিসেবে তাঁকে সম্মান জানাতেই এই সৌজন্য দেখানো হয়েছিল। এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে সকলে।