ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নিউটাউনের মিনি জুতে এবার দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের।
রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাওন এই ঘোষণায় স্বভাবতই খুশি শহরবাসী। শুক্রবার নিউটাউনের হরিণালয় পরিদর্শন শেষে তিনি জানান, আগামী বছরের মে মাসের মধ্যে বাঘ আনার পরিকল্পনা রয়েছে। আপাতত শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হতে পারে।
বনমন্ত্রী জানান, বাঘ রাখার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। প্রায় সাড়ে ১২ একর জমির উপর ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে এই চিড়িয়াখানা তৈরি করা হয়েছে। এখানে বর্তমানে হরিণ, জিরাফ, শিম্পাঞ্জি সহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। বাঘের জন্য বিশেষ এনক্লোজার তৈরি করা হয়েছে, যার ৭০ শতাংশের বেশি অংশ খোলা। পরিকাঠামো খতিয়ে দেখার পর সেন্ট্রাল জু অথরিটি বা সিজেডএর কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হবে।
বর্তমানে বক্সা ব্যাঘ্র প্রকল্পের একটি বাঘিনি অসমের রায়মনা জাতীয় উদ্যানের জঙ্গলে চলে যাওয়ায় সেখানে বাঘের সংখ্যা কমেছে। তাই নিউটাউনের চিড়িয়াখানাতে বাঘ আনার এই উদ্যোগ রাজ্য বনদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুমতি মিললে এবং সব ঠিকঠাক থাকলে, খুব শীঘ্রই পর্যটকরা নিউটাউনেই দেখতে পাবেন বাংলার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগারকে। পরবর্তীতে পরিস্থিতি ও পরিকাঠামো বিবেচনা করে বাঘের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে।








