ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬ : বিজেপিতে (BJP) যোগ দিতে তৃণমূল (TMC) নেতাদের মধ্যে লম্বা লাইন লেগেছে । এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, তাঁর কাছে নিয়মিত ফোন আসছে যেখানে তৃণমূলের বড় বড় নেতা-নেত্রীরা বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। অতীতে যারা কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন, তারাও এখন বিজেপিতে আসতে চাইছেন বলে তিনি উল্লেখ করেন।
শমীক ভট্টাচার্য বলেন, “প্রত্যেকেরই বিজেপি করার অধিকার রয়েছে। মানুষ এদের নেতা বানানোর জন্য বিজেপিকে ক্ষমতায় আনেনি।” তিনি আরও জানান, তিনি যে ফোনগুলি পান, সেগুলি শুনলে অনেকেই আঁতকে উঠবেন। প্রায় সকলেই বিজেপি করতে চায়। একজন তো বিজেপির মতাদর্শের উপর লেখা বই পর্যন্ত কিনে নিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি রাজ্যের পাশাপাশি আগামী দিনে কেন্দ্রেও বিজেপি ক্ষমতা ধরে রাখবে বলে আত্মবিশ্বাসী।
তাঁর মতে, মানুষ বুঝতে পারছে আগামী ২৫ বছর কেন্দ্র বা রাজ্যে কোনও পরিবর্তন আসবে না। তাই সবাই বিজেপির সঙ্গে থাকতে চাইছে। শমীকের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। তিনি বলেন, “বিজেপি ছাড়া পথ নেই। একটাই পথ, বিজেপির পথ।” তবে তিনি এও বলেন যে বিরোধী থাকাটাও জরুরি।









