ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: বছরের শেষের ছুটিতে ভ্রমণের পরিকল্পনা শুরু করেছেন বহু মানুষ। সেই ভ্রমণ-উন্মাদনার মধ্যেই বিমানযাত্রীদের বুকিংয়ের তালিকায় দিল্লিকে পিছনে ফেলে দেশের এক দক্ষিণী শহর উঠে এসেছে শীর্ষে। বছরশেষের ছুটিতে কোন শহরের বিমানযাত্রার চাহিদা সবচেয়ে বেশি।
দেশের অভ্যন্তরীণ বিমানযাত্রার বুকিংয়ে বেঙ্গালুরু ৬.২ শতাংশ বার্ষিক বৃদ্ধির সঙ্গে প্রথম স্থান দখল করেছে। Cleartrip-এর PeekABoo Trends Tracker-এর তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ভ্রমণের বুকিংয়ের প্রবণতা বিশ্লেষণ করে এই ছবি উঠে এসেছে। জনপ্রিয় দেশীয় গন্তব্যের তালিকায় রয়েছে মুম্বই, কলকাতা, হায়দরাবাদ, পুণে, গোয়া, গুয়াহাটি, কোচি এবং চেন্নাইও।
আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের পছন্দের শীর্ষে রয়েছে থাইল্যান্ড। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলম্বো, যা দুবাই ও ফুকেটকে পিছনে ফেলেছে। ভিয়েতনাম ও জাপানের প্রতিও আগ্রহ বাড়ছে। বুকিং বৃদ্ধির নিরিখে হ্যানয় ৪৪.৬ শতাংশ, ফু কুক ৩৩.২ শতাংশ এবং টোকিও ২২.২ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করেছে।
বছরশেষের ছুটিতে ভ্রমণকারীদের এই পছন্দ বদলের ছবি তুলে ধরছে বিমান ও পর্যটন শিল্পের নতুন প্রবণতা। দেশীয় শহরের পাশাপাশি এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যও ভারতীয় পর্যটকদের আকর্ষণ করছে।









