দীর্ঘদিন ধরে অসুস্থ প্রিয়জন? ধনতেরাসে এই সহজ উপায়ে মিলবে মুক্তি!

বহুদিন ধরে অসুস্থ প্রিয়মানুষদের জন্য এবারের ধনতেরাসে আরোগ্য লাভের এই সহজ উপায় করতে পারেন।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: কালীপুজোর ঠিক আগেই পালিত হয় ধনতেরাস, যা ধন্বন্তরী পুজো নামেও পরিচিত। এই পবিত্র দিনে সোনা, রূপা বা যেকোনো ধাতু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

তবে শুধু ধনসম্পদ নয়, সুস্বাস্থ্যের জন্যও এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, তাদের জন্য রয়েছে একটি সহজ অথচ অত্যন্ত কার্যকরী উপায়।

শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্বন্তরীর আরাধনা করলে রোগমুক্তি ঘটে। আর এই আরোগ্য লাভে বিশেষ ভূমিকা রাখে জল। অবাক হচ্ছেন? হ্যাঁ, ধনতেরাসের দিন বাড়ির একটি নির্দিষ্ট কোণে পরিষ্কার জল রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

যদি আপনার পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন, তবে বাড়ির উত্তর ও উত্তর-পূর্ব কোণে একটি কাঁচের বা রুপোর পাত্রে পরিষ্কার জল ভরে রাখুন। এই কাজটি আপনি সারা বছর ধরেও করতে পারেন। এটি শুধু রোগমুক্তিই আনবে না, বরং বাড়ির সামগ্রিক স্বাস্থ্য ও শান্তি বজায় রাখতেও সাহায্য করবে।

এই সহজ টোটকা আপনার প্রিয়জনের আরোগ্য লাভে সহায়ক হতে পারে।