ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: ডায়াবিটিস ধরা পড়লেই কি আজীবন ওষুধ বা ইনসুলিনের উপর নির্ভর করতে হবে? অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী তথা চিকিৎসক শ্রীরাম নেনের বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর দাবি, জীবনযাত্রায় পরিবর্তন এনে তাঁর টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্ত বাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছিলেন তিনি।
সম্প্রতি এক টক শো-তে নেনে জানান, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার কারণে ডায়াবিটিসের ঝুঁকি বাড়ছে।
ডায়াবিটিস নিয়ন্ত্রণে তাঁর দেওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ হল—
1. পরিশোধিত কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার খান।
2. নিয়মিত হাঁটুন এবং শরীরচর্চা করুন।
3. চিনি ও জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।
4. ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন।
5. স্ক্রিন টাইম কমিয়ে পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলুন।
তবে মনে রাখতে হবে, ডায়াবিটিস নিয়ন্ত্রণে আসা মানেই রোগ সম্পূর্ণ সেরে যাওয়া নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনওভাবেই ওষুধ বা ইনসুলিন বন্ধ করা উচিত নয়। জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করাও জরুরি।









