ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:সেলাই আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত জরুরি কাজ। হঠাৎ করে কাপড় ছিঁড়ে গেলে বা বোতাম খুলে গেলে অনেক সময় বিপদে পড়তে হয়। তবে অনেকের ক্ষেত্রে সুচে সুতো পরানো বেশ কষ্টকর হয়। বিশেষ করে বয়স হলে চোখের জ্যোতি কমে যাওয়ায় এই কাজটি আরও কঠিন হয়ে যায়। তবে সবার জন্যই আছে একটি সহজ পদ্ধতি যা আপনাকে মাত্র কয়েক সেকেন্ডেই সুচে সুতো পরাতে সাহায্য করবে। এর জন্য লাগবে শুধু একটি ছোট কাগজের টুকরো।
ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে চান? সহজ উপায়ে কিভাবে করবেন সমাধান জানুন
কীভাবে করবেন?
জানুন সোনা ও রুপোর গয়না পরিষ্কার করার তিনটি সহজ এবং কার্যকরী ঘরোয়া পদ্ধতি।ঝটপট পরিষ্কার করুন আপনার গহনা
১. একটি ছোট কাগজ নিন এবং এটি চারকোণা করে কেটে নিন।
২. এরপর কাগজটি মাঝখান থেকে ত্রিভুজের মতো ভাঁজ করুন।
৩. ত্রিভুজের মাঝখানে সুতো ঢুকিয়ে দিন।
৪. এবার সুচের মুখে কাগজের ভাঁজের অংশটি ঢোকান।
৫. এরপর কাগজটি আস্তে করে টেনে বের করে নিন। দেখবেন সুতোটি সুচের মধ্যে ঢুকে গেছে!
এই পদ্ধতি এত সহজ যে অল্প সময়ের মধ্যেই আপনি এটি শিখে নিতে পারবেন। এটি বিশেষভাবে উপকারী বয়স্ক মানুষদের জন্য বা যাঁরা কাছের জিনিস দেখতে সমস্যায় পড়েন। এবার থেকে সেলাইয়ের জন্য হিমশিম খেতে হবে না।

https://youtu.be/NP2wk0ydWrE?si=npebWd63VpZerOBB







