শীতে সুস্থ থাকতে পাতে রাখুন ১০ স্বাস্থ্যকর স্যালাড!

শীতকালে সুস্থ থাকতে চান? ডায়েটে যোগ করুন ১০টি স্বাস্থ্যকর সালাদ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, ওজন নিয়ন্ত্রণ করুন এবং সতেজ থাকুন। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: শীত এলেই জমিয়ে খাওয়াদাওয়ার ইচ্ছা বাড়ে। কিন্তু অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবারের ভিড়ে শরীরের যত্ন নেওয়াও জরুরি। তাই শীতের খাদ্যতালিকায় রাখতে পারেন বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর স্যালাড। স্বাদ ও পুষ্টি—দুইয়েরই মেলবন্ধন ঘটাতে পারে এই ১০ ধরনের স্যালাড।

1. কুইনোয়া ও টোফু স্যালাড: প্রোটিন ও ফাইবারের ভালো উৎস।

2. তরমুজ ও ফেটা চিজ স্যালাড: মিষ্টি ও নোনতা স্বাদের দারুণ মিশেল।

3. চিকেন ও ব্রকলি স্যালাড: প্রোটিন এবং সবজির পুষ্টি একসঙ্গে।

4. গার্ডেন পাস্তা স্যালাড: পাস্তা, ক্যাপসিকাম, গাজর ও টম্যাটোর মিশ্রণ।

5. পালং শাক ও চিকেন স্যালাড: প্রোটিন, আয়রন ও অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ।

6. বারবিকিউ চিকেন স্যালাড: চিকেন, লেটুস, টম্যাটো ও ভুট্টার মজাদার পদ।

7. রাজমা ও ছোলার স্যালাড: উদ্ভিজ্জ প্রোটিন ও ফাইবারের ভালো উৎস।

8. আনারস ও অ্যাভোকাডো স্যালাড: ভিটামিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটের মিশ্রণ।

9. কুসকুস স্যালাড: হালকা অথচ পেট ভরানো খাবার।

10. আপেল ও আখরোট স্যালাড: ফল, বাদাম ও স্বাস্থ্যকর ফ্যাটের দারুণ সমন্বয়।

শীতের মরশুমে গাজর, বিট, পালং শাক, বাঁধাকপি ও বিভিন্ন মরশুমি সবজি দিয়েও তৈরি করতে পারেন পুষ্টিকর স্যালাড। তবে শুধু স্যালাড খেলেই সব পুষ্টির চাহিদা পূরণ হয় না। খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, শস্য ও স্বাস্থ্যকর ফ্যাট রাখাও জরুরি।