গোলাপি লেহেঙ্গায় নীতা আম্বানি! ভরতনাট্যমের প্রস্তুতিতে মুগ্ধ নেটপাড়া

গোলাপি লেহেঙ্গা ও সোনার গয়নায় ভরতনাট্যমের মহড়া দিলেন নিতা আম্বানি। এনএমএসিসি-র ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মিউজিক্যাল’-এর প্রস্তুতির ঝলক সামনে এল।

Share:

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি শিল্প-সংস্কৃতির প্রতিও তাঁর গভীর অনুরাগ। এবার ফের একবার নিজের নৃত্যপ্রেমের ঝলক দেখালেন নীতা আম্বানি। গোলাপি লেহেঙ্গা, নজরকাড়া সোনার গয়না আর ভরতনাট্যমের মুদ্রায় তাঁর নতুন ভিডিও ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-এর বিশেষ প্রযোজনা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মিউজিক্যাল: সিভিলাইজেশন টু নেশন’-এ একটি বিশেষ নৃত্য পরিবেশনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেই পরিবেশনারই ঝলক প্রকাশ্যে এসেছে। ‘রঘুপতি রাঘব রাজা রাম’ ভজনের সঙ্গে ভরতনাট্যম পরিবেশন করতে দেখা গিয়েছে তাঁকে।

নীতা জানিয়েছেন, ছোটবেলায় তাঁর বাবা তাঁকে প্রথম নাচের ক্লাসে নিয়ে গিয়েছিলেন। মাত্র ৯ বছর বয়স থেকেই মঞ্চে নৃত্য পরিবেশন শুরু করেন তিনি। বাবার উৎসাহ এবং আশীর্বাদ তাঁর নাচের যাত্রায় বিশেষ ভূমিকা নিয়েছিল। তাই এবারের পরিবেশনাটি বাবার স্মৃতির প্রতিও এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য।

তাঁর পোশাকেও ছিল ঐতিহ্য ও আভিজাত্যের মেলবন্ধন। গোল্ডেন মোটিফ, লাল-সোনালি ব্রোকেডের কাজ এবং গোটাপট্টির কারুকাজে সাজানো রোজ-পিঙ্ক লেহেঙ্গায় নজর কেড়েছেন তিনি। সঙ্গে ছিল সোনার ঝুমকো, গোলাপি ও মুক্তোর চুড়ি এবং নজরকাড়া আংটি।

নীতা আম্বানির কথায়, নাচ তাঁর কাছে শুধু শিল্প নয়, বরং প্রার্থনা এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের এক মাধ্যম।