ব্যুরো নিউজ,৩ ডিসেম্বর:ত্বক পরিষ্কার রাখতে ফেস ওয়াশ প্রায় সবারই দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছে।তবে আপনি যদি প্রতিদিন নিয়মিত ফেস ওয়াশ ব্যবহার করেন তবে ত্বকের উপকারের চেয়ে বেশিরভাগ ক্ষেত্রে তা ক্ষতিই করবে।ত্বকে অতিরিক্ত ফেস ওয়াশ ব্যবহারের কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
যৌন জীবনে আনন্দের জন্য সঠিক সেক্স পজিশন কি কি জানুন
ত্বককে সুস্থ ও সুন্দর রাখা সম্ভব কিভাবে?

আপনার ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে হঠাৎ করে নতুন কোন ফেস ওয়াশ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। যে ফেস ওয়াশ আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন সেটিই চালিয়ে যান। আবার যদি ত্বক খুব রুক্ষ ও শুষ্ক হয় তাহলে জেল বেসড ফেস ওয়াশ ব্যবহার করা ভাল তবে, ত্বকের শুষ্কতা দ্রুত কমাতে চাইলে ক্রিম বেসড ফেস ওয়াশও উপকারী হতে পারে।তবে এখানে একেবারে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফেস ওয়াশ ব্যবহারের পর অবশ্যই ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ক্রিম ম্যাসাজ না করলে ত্বকের জেল্লা চলে যেতে পারে। ফেস ওয়াশ ব্যবহারের পর নিয়মিত ক্রিম ম্যাসাজ না করলে ত্বক কুঁচকানো বা শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এই অভ্যাসগুলির মাধ্যমে আপনি সন্তানের মধ্যে সম্মান এবং ভালবাসা তৈরি করতে পারেন
অতিরিক্ত পরিমাণে ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বকের রোমকূপ উন্মুক্ত হয়ে যেতে পারে। এতে ধুলোবালি ও ময়লা সহজেই জমে যেতে পারে, যার ফলে ব্রণের সমস্যা বাড়তে পারে। ত্বকে ফেস ওয়াশ ব্যবহারের পর ময়েশ্চারাইজ করাটা জরুরি। কারণ অতিরিক্ত পরিমাণে ফেস ওয়াশ ব্যবহারে ত্বকে র্যাশও হতে পারে। এছাড়া ত্বকে অস্বস্তি বা চুলকানি হতে পারে।সুতরাং, প্রতিদিন ফেস ওয়াশ ব্যবহার করলে সতর্কভাবে এবং সঠিক ফেস ওয়াশ বেছে ব্যবহার করা উচিত। আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বককে সুস্থ ও সুন্দর রাখা সম্ভব।
https://www.youtube.com/live/Fwre6v_qk3k?si=j6MFA7EJ5FHAw9VJ







