ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: মিষ্টি বাঙালির প্রিয়। তবে রোজকার একই মিষ্টি খেতে একঘেয়ে লাগতেই পারে। তাই এবার শেষ পাতে পরিবেশন করুন একেবারে নতুন স্বাদের সুজির রসভরা। এই পদটি বানানো যেমন সহজ, তেমনই খেতেও অসাধারণ।
সুজির রসভরা তৈরির জন্য প্রয়োজন : –
৫০০ লিটার দুধ, চিনি, গুঁড়ো দুধ, এলাচ, ঘি, সুজি, নুন, ময়দা এবং সাদা তেল। প্রথমে দুধ ফুটিয়ে ঘন করে নিন। অন্য পাত্রে চিনি গলিয়ে বাদামি করে তাতে ফোটানো দুধ মিশিয়ে দিন। মিশ্রণটি ফুটতে শুরু করলে গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো এবং সামান্য চিনি যোগ করুন। এই ঘন ক্ষীর বা মালাই আলাদা করে রাখুন। এরপর কড়াইতে ঘি গরম করে সুজি হালকা ভেজে নিন। সুজি বাদামি হয়ে এলে তাতে দুধ মিশিয়ে নাড়াচাড়া করুন। মিশ্রণটি একটু ঘন হয়ে এলে চিনি ও নুন দিয়ে নরম করে নামিয়ে নিন। ঠান্ডা হলে এতে ময়দা মিশিয়ে ভালো করে মেখে মণ্ড তৈরি করুন। ছোট ছোট লেচি কেটে গোল আকার দিন। গরম তেলে সুজির বড়াগুলো সোনালী করে ভেজে তুলে নিন। এরপর আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরের মধ্যে এই ভাজা বড়াগুলো দিয়ে দিন। কিছুক্ষণ দুধে ভিজিয়ে রাখলেই তৈরি আপনার সুজির রসভরা। এই অভিনব মিষ্টি দিয়ে অতিথিদের তাক লাগিয়ে দিন।









